
#মালবাজার: মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ ও অনুপ্রেরণায় আবারো রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের অন্যান্য এলাকা গুলির মত ডুয়ার্সের চা বাগান গুলোতেও শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। শনিবার প্রথম দিনেরাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউগ্লেনকো চাবাগানের প্রাথমিক স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি।

এদিন এই কর্মসূচি পরিদর্শনে যান রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। তিনি প্রতিটি টেবিলের সামনে গিয়ে কর্মীদের কাছে কাজকর্মের গতি সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত শ্রমিকদের কার কি সমস্যা তা খোঁজ খবর নেন। পরে মন্ত্রী জানান, দুয়ারে সরকার মুখ্যমন্ত্রীর এক অভিনব পরিকল্পনা। এর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে।









