Explore

Search

July 11, 2026 6:52 am

IAS Coaching

চলে গেলেন ডুয়ার্সের প্রবীণ সংস্কৃতি ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব ধনকুমার শাহী

#মালবাজার: চলে গেলেন ডুয়ার্সের প্রবীণ সংস্কৃতি ও ক্রীড়া অনুরাগী ব্যাক্তিত্ব ধনকুমার শাহী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। শনিবার সকাল ৯টা নাগাদ ডুয়ার্সের ওয়াশাবাড়ি  চা বাগানে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ধানকুমার শাহী ডুয়ার্সে ডি কে শাহী নামে সমাধিক পরিচিত ছিলেন।
প্রথম জীবনে সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর ওয়াশাবাড়ি চাবাগানে হাবিলদার হিসেবে কাজেই যোগ দেন। চা বাগানে কাজ করতে করতেই শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। আন্দোলনের পাশাপাশি খেলার মাঠে তার সাবলীল উপস্থিতি ছিল। ফুটবল খেলা পরিচালনার পাশাপাশি তিনি সংস্কৃত প্রেমীও ছিলেন।ডুয়ার্স  নেপালি সাহিত্য পরিষদের সদস্যও ছিলেন।
এদিন তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিকবরাইক, বাগরাকোট অঞ্চল তৃণমূল সভাপতি রাজেশ ছেত্রী, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক তমাল ঘোষ সহ অন্যান্যরা। মন্ত্রী শ্রী চিকবরাইক বলেন, উনি ডুয়ার্সের একজন বিশিষ্ট ক্রিড়া ও সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন। এই মুহূর্তে আমরা ওনার পরিবারের পাশে রয়েছি।
প্রয়াত শাহীর পুত্র যুবরাজ শাহী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন, পুত্রবধূ সারিতা শাহী বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। শনিবার দুপুরে ওয়াশাবাড়ি চা বাগানের কলা খাইতি ডিভিশনের শ্মশান ঘাটে তার অন্তিম সংস্কার করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja