Explore

Search

July 11, 2026 6:48 am

IAS Coaching

গভীর রাতে হাতির তাণ্ডব

#মালবাজার: গভীর রাতে হাতির তাণ্ডব ঘর ভেঙ্গে সাবাড় করল ঘরে রাখা মজুদ খাবার। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ ঘটেছে চালসা শংকর প্রধান কলোনিতে। জানা গেছে, বৃহস্পতিবার রাত দুটো নাগাদ পাশের চাপড়ামারু বনাঞ্চল থেকে একটি দল ছুট হাতি মূর্তি নদী পেরিয়ে জাতীয় সড়ক ধরে এসে প্রবেশ করে শংকর প্রধান কলোনিতে। সেখানে এদিক-ওদিক তাণ্ডব করে হানা দেয় অমল মিনজ নামের এক ব্যক্তির বাড়িতে। ঘরের দেওয়াল ভেঙে মজুদ করে রাখা চাল আটা ও আনাজপাতি সাবাড় করে। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে আবার বনে ফিরে যায়।
অমল বাবু জানান, গতরাত্রে বেশ ঠান্ডা পড়েছিল। রাত দুটা নাগাদ আচমকাই একটি হাতি আমাদের কলোনিতে হানা দেয়। ঘুম থেকে উঠতে না উঠতে দেখি আমার দেওয়াল ভেঙে শুড়  দিয়ে চালের বস্তা, আটার প্যাকেট বাইরে নিয়েছে সাবাড় করছে। আমরা ভয়ে কাট হয়ে আড়ালে  দাঁড়িয়েছিলাম। প্রায় ঘন্টাখানেক এভাবেই চলে তারপর ফিরে যায়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন কর্মীরা। তারা তদন্ত করে বলেন, আবেদন করলে সরকারি নিয়ম মত ক্ষতিপূরণ পাবে। এলাকার মানুষের দাবি, প্রায় মাঝেমধ্যেই হাতির আগমন ঘটে। বনদপ্তরের নিয়মিত টহলদারী প্রয়োজন।
চালসার বিশিষ্ট পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, বাস্তবে বনাঞ্চলের ভিতরে খাদ্যের সংকট রয়েছে। এজন্যই খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে হানা দিচ্ছে। আগে বনো বস্তি এলাকায় হানা দিত এখন প্রায় শহর এলাকায় চলে আসছে। ঘন বসতিতে এভাবে হানা দিবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja