Explore

Search

July 11, 2026 7:39 am

IAS Coaching

জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে মাল আদর্শ বিদ্যাভবনে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

#মালবাজার: রবিবার মাল আদর্শ বিদ্যাভবনে জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “আঁকো আনন্দে” প্রতিযোগিতা। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগে ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণি, খ বিভাগে ছিল তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী, গ বিভাগে ছিল ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী, ঘ বিভাগে ছিল নবম দশম শ্রেণী।
ক ও খ  বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো, গ বিভাগের বিষয় ছিল বসন্তের চা বাগান, ঘ বিভাগের বিষয় ছিল আমার সোনার বাংলা। মাল মহকুমা ও পাশের কালিম্পং জেলার গরুবাথান  ব্লকের থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
ক্লাবের পক্ষ থেকে বিদেশ বসু, সব্যসাচী ঘোষ, সন্তু চৌধুরী ও অভিষেক ঘোষ সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত গোটা অনুষ্ঠান পরিচালনা করেন। বিদেশ বসু, জানান আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। আজ সবাইকে শংসাপত্র দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja