Explore

Search

July 11, 2026 7:42 am

IAS Coaching

কিশোরী ধর্ষণের অভিযোগে এক টোটো চালক গ্রেপ্তার

#মালবাজার: ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক টোটো চালক। ঘটনাটি ঘটেছে মালবাজার থানা এলাকায়। পরিবারের তরফে মালবাজার থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ।
প্রসঙ্গত জানা গেছে, অভিযুক্ত ঐ টোটো চালক ১৭ বছর বয়সি আদিবাসী ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের টোটোতে তুলে নেন। এরপর একাকী নির্জন চাবাগান এলাকায়  কিশোরীকে নিয়ে গিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্রই মজিবুল হক (৪৩) নামে ওই টোটো চালককে মালবাজার শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে মালবাজার থানার পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja