#মালবাজার: শনিবার মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বাজার এলাকা থেকে গাজা ও ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবাড়ী এলাকার বাসিন্দা প্রভাত নস্কর এবং তার ছেলে তনয় নস্কর বেশ কিছুদিন যাবৎ নেশা জাত দ্রব্যের কারবার করছিল। স্থানীয় মানুষের অভিযোগ কোন পড়ুয়ারাও নেশায় আসক্ত হয়ে পড়ছিল।

শনিবার স্থানীয় এক পোর্টাল মাধ্যমের কর্মী দীপ সরকার এবং সমাজসেবী রমেশ সিং ক্রেতা সেজে ওই বাড়িতে যায়। তারা নেশাজাত সামগ্রি কিনে মেটলী থানায় খবরদার। খবর পেয়ে মেটেলি থানার আই সি মিমাং লেপচা সহ পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই ব্যক্তির বাড়িতে তাল্লাসি চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা ও দুই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেটালির জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত। তিনি জানান, ২ গ্রাম ব্রাউন সুগার ও ৭৫০ গাঁজা উদ্ধার করা হয়েছে।
মেটেলি থানা সূত্রে জানা গেছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।








