
#মালবাজার: গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পূর্ণবয়স্ক বাইসনের। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের অন্তর্গত রেড ব্যাঙ্ক চা বাগানের কাছে জাতীয় সড়কের পাশে। সোমবার দুপুর বেলা এলাকাবাসী রেডব্যাংক এবং ডায়না চা বাগানের মাঝা মাঝি এলাকা থেকে পচা দুর্গন্ধ পান এলাকাবাসী। এরপরেই এলাকার বাসিন্দারা ওই অংশ খোঁজাখুঁজি করেন।

দেখতে পান রেডব্যাক চা বাগানের ফাঁকা জায়গায় একটি বাইসন অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে বিষয়টি জানানো হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। ওটি পূর্ণবয়স্ক এবং পুরুষ বলে জানিয়েছে বনদপ্তর। বাইসনের মৃত্যুর ঘটনাই তোমাদের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বন কর্মীদের প্রাথমিক অনুমান রাস্তা পারাপারের সময় কোন ভাবে গাড়ির ধাক্কা খেয়ে থাকতে পারে। যার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বাইসন টির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।








