Explore

Search

July 11, 2026 9:00 am

IAS Coaching

উৎপলের পদত্যাগপত্র গৃহীত হলো না দ্রুত জট কেটে যাবে বলে জানালেন জেলা নেতৃত্ব

#মালবাজার: মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ীর পদত্যাগ পত্র গ্রহণ করলেন না জেলা নেতৃত্ব। সেই সাথে দলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, দুই একদিনের মধ্যেই জ্বর কেটে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে। পদত্যাগ পত্র গ্রহণ করার কোন প্রশ্নই নেই।
প্রসঙ্গত উল্লেখ্য, গত চার মাস ধরে বিভিন্ন ঘটনা  অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে মাল পৌর সভা সরগরম হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাসে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে তৃনমুল দল থেকে সাময়িক নিলম্বিত করা হয়। স্বপন বাবু সেই ঘটনা পর থেকে কিছুদিনের জন্য ছুটি নেন কিন্তু পদত্যাগ করেননি। এদিকে দল থেকে ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ীকে পৌরসভা পরিচালনা দায়িত্ব দেয়।
গত চার মাসে নানা ঘটনা মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর গতকাল উৎপল ভাদুড়ী তার লিখিত ইস্তফা পত্র জেলা সভানেত্রী ও মন্ত্রীর কাছে পাঠান। এরপর থেকেই শহরজুড়ে নানারকম চর্চা শুরু হয়। দেখা যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত মাল পৌর সভার ১৪ জন তৃণমূল কংগ্রেস সদস্য দুই ভাগে ভাগ হয়ে গেছে। কয়েকজন সদস্য উৎপল ভাদুড়ীকে সমর্থন করলেও বেশিরভাগ দলের সদস্য স্বপন সাহার দিকে ঝুঁকে রয়েছেন।
এমতাবস্থায় শুক্রবার লাটাগুড়িতে নিজের বাড়ির সামনে জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, পদত্যাগ পত্র গ্রহণ করার প্রশ্নই আসে না। দলের নির্দেশ এসে গেছে দুই-একদিনের মধ্যেই কেটে যাবে। সবই আপনাদের জানিয়ে দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja