Explore

Search

July 11, 2026 8:57 am

IAS Coaching

অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান

#মালবাজার: দলীয় সহ কাউন্সিলরদের অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। গত সেপ্টেম্বর মাঠ থেকেই মাল পৌরসভা নানা ঘটনার মধ্য দিয়ে চলছে। বারবার খবরে শিরোনাম হয়েছে। কখনো দুর্নীতি আবার কখনো গোষ্ঠীদ্বন্দ্ব, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে কাদা ছোড়াছুড়ি খবরের পাতায় এসেছে।
বৃহস্পতিবার দিন আবারো খবর হয়ে দাঁড়ালো মাল পৌরসভা। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে চেয়ারম্যান তার পর থেকে ইস্তফার কথা জানান।
তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে চেয়ারম্যান দল থেকে নিলম্বিত হওয়ার পর দল আমাকে পৌরসভা পরিচালনার দায়িত্ব দিয়েছিল। কিন্তু, কিছু কাউন্সিলরদের অসহযোগিতার জন্যে কোন সিদ্ধান্তে আসা  যাচ্ছিল না। আজও বোর্ড মিটিং ছিল,  বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া জরুরী ছিল কিন্তু, বেশ কিছু কাউন্সিলর সভায় আছেন নি। ফলে মিটিং বাতিল হয়। তাছাড়া চেয়ারম্যান দল থেকে  নিলম্বিত হওয়ার পর তার পদ থেকে ইস্তফা দেননি। ফলে পৌরসভা কার পরিচালনায় চলবে এই নিয়ে সংকট হচ্ছিল।
উনি এসে কর্মী ও আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন। এইরকম পরিবেশে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার পদ থেকে ইস্তফা দেব। ইতিমধ্যেই ইস্তফা পত্র আমি দলের জেলা সভাপতি, মন্ত্রী এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বের  কাছে পাঠিয়ে দিয়েছি।
এদিন তার সাংবাদিক সম্মেলনের সময় সঙ্গে ছিলেন কাউন্সিলর পুলিন গোলদার, অজয় লোহার, মনিকা সাহা এবং ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপক সিনহা। তার পদত্যাগ গৃহীত হয়েছে কি না? সে সম্পর্কে সন্ধ্যা পর্যন্ত কিছু জানা যায়নি। কারণ জেলা সভানেত্রী জরুরী সভায় ব্যস্ত থাকায় কার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনা নিয়ে মালবাজার শহরজুড়ে চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja