Explore

Search

July 11, 2026 9:48 am

IAS Coaching

আবারও ঘিস নদীতে পাওয়া গেল মর্টার শেল নিস্ক্রিয় করলো সেনাবাহিনী

#মালবাজার: আবারও মাল ব্লকের ওদলাবাড়ি সংলগ্ন ঘিস নদীতে পাওয়া গেল এক পরিত্যক্ত মর্টার শেল। রবিবার সেটিকে নিস্ক্রিয় করলো সেনাবাহিনীর জোয়ানরা। জানা গেছে, শনিবার দুপুরে ওদলাবাড়ি খোচা বস্তি এলাকায় ঘিস নদীর চরে এক পরিত্যক্ত মর্টার সেল দেখতে পায় স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশ ও সেনাবাহিনীর দপ্তরে।
সেনাবাহিনী কথামতো স্থানীয় লোকজনকে আশপাশ থেকে সরে যেতে বলা হয়। রবিবার দুপুরে সেনাবাহিনীর জোয়ানরা এসে নির্জন নদীর চরে সেটিকে নিষ্ক্রিয় করে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও তিনবার ঘিস নদীতে এইরকম মর্টার সেল পাওয়া গিয়েছিল। সে নিয়ে চাঞ্চলও হয়েছে।
স্থানীয় মানুষের অনুমান গত ২০২৩ সালের ৪  অক্টোবর তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে সিকিমে সেনাবাহিনী একটি ছাউনি ভেসে যায়। সে সময় বহু ভারী সেল মর্টার জলের স্রোতে ভেসে এসেছিল। সেনাবাহিনীর জোয়ানরা খোঁজ করে উদ্ধারও করেছিল। সম্ভবত এই মর্টার সেল গুলি তার অংশ হতে পারে।
Advertisement
Live Cricket Score
upskillninja