#মালবাজার: প্রতিবেশী দের হাতে বেধড়ক মার খেয়ে জখম অবস্থায় বৃদ্ধা হাসপাতালে ভর্তি। একমাত্র পুত্র পুলিশের দ্বারস্থ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চা বাগানের ডালিম কোট ডিভিশনের কোটি লাইন শ্রমিক মহল্লায়। শনিবার রাতে বৃদ্ধার পুত্র রাজ প্রজা ঘটনার বিবরণ দিয়ে মাল থানায় লিখিত অভিযোগ করেন। রাজ প্রজার করা এজাহার সুত্রে জানাগেছে, তার মা ৫৪ বছরের বৃদ্ধা এবং চাবাগানের শ্রমিক।

শনিবার দুপুরে অন্যান্য দিনের মতো অভিযোগকারীর মা তুলসা প্রজা বাড়ি ফিরে কল পাড়ে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকছিলেন। সেসময় দুই বাড়ির মধ্যে দিয়ে প্রবাহিত একটি নালাকে কেন্দ্র করে বৃদ্ধার সঙ্গে প্রতিবেশীদের বচসা বাধে। বচসা চলাকালীন প্রতিবেশী তিন মহিলা ও এক যুবক বৃদ্ধার উপরে হামলা চালায়। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। জখম হয়ে বৃদ্ধা মাটিতে পড়ে থাকে। পরে তার পুত্র এসে উদ্ধার করলে দেখা যায় বৃদ্ধা চলতে পারছে না।

এই অবস্থায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার আঘাতের গুরুত্ব বুঝে তাকে হাসপাতালে ভর্তি করে। এরপর ওই বৃদ্ধার পুত্র রাজ প্রজা মাল থানায় লিখিত এজাহার করে। এ নিয়ে রাজ প্রজা জানান, আমি পুলিশকে সব লিখিতভাবে জানিয়েছি। মা বর্তমানে জখম হয়ে হাসপাতালে ভর্তি। মাল মাল থানার সূত্রে জানা গেছে, অভিযোগ হয়েছে তদন্ত চলছে।








