Explore

Search

July 11, 2026 9:49 am

IAS Coaching

শুরু হলো অ্যাক্টোওয়ালার ১৪তম বার্ষিক নাট্যোৎসব

#মালবাজার: শনিবার সন্ধ্যা ৭টায় মালবাজার শহরের সুভাষীনি বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে শুরু হলো অ্যাক্টোওয়ালা নাট্য সংস্থা উদ্যোগে ১৪তম বার্ষিক নাট্যোৎসব। এদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ৫দিনের এই নাট্যোৎসবের উদ্বোধন করেন সদস্য – সচিব, নাট্য অ্যাকাডেমি, সংস্কৃতি মন্ত্রক  ভারত সরকার ড: হৈমন্তী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব বিজয়  মুখোপাধ্যায়, সুভাষিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড: সন্মিতা দাস সহ অন্যান্যরা।
এক সময় ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নাট্য চর্চা হলেও বর্তমান সময়ে নাট্য চর্চা সেই ধারাবাহিকতা নেই। একটি দুটি নাট্য সংস্থা এখনো চর্চা চালিয়ে যাচ্ছে। চালিয়ে যাচ্ছে বললে খানিকটা ভুল হয় বলতে হয় সংগ্রাম করে যাচ্ছে। এইরকম এক নাট্য সংস্থার নাম অ্যাক্টোওয়ালা। মালবাজার শহরে এই নাট্য সংস্থা তাদের ধারাবাহিকতার মধ্যে দিয়ে বাংলাদেশ, কলকাতা সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই নাটক মঞ্চস্থ করে সুনাম কুড়িয়েছে।
উদ্বোধন করে ড: চট্টোপাধ্যায়  বলেন, নাটক মঞ্চস্থ করার  মধ্যে দিয়ে এই প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে চেতনা বিকাশে ভুমিকা নেওয়া হয়। এদিন নাট্যোৎসব শুরুর মুহুর্তে অ্যাক্টোওয়ালার তরুণ নাট্য ব্যাক্তিত্ব প্রয়াত তীর্থঙ্কর মজুমদারের প্রতিকৃতিতে পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানানো হয়।
স্বাগত ভাষনে অ্যাক্টোওয়ালার সম্পাদক সুধাংশু বিশ্বাস তার ভাষনে বলেন, এবার কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে ৯টি নাট্য দল তাদের নাটক মঞ্চস্থ করবে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই নাট্যোৎসব চলবে। প্রথম দিনে কলকাতা বালিগঞ্জের স্বপ্নসূচনার নাটক হৃদপিণ্ড মঞ্চস্থ হয়। এদিন শীত উপেক্ষা করে বহু মানুষ নাটক দেখতে আসেন।
Advertisement
Live Cricket Score
upskillninja