Explore

Search

July 11, 2026 9:47 am

IAS Coaching

অবশেষে তৃতীয় দিনে পৌরসভার জট কাটলো, অস্থায়ী কর্মীদের কাজে যোগদানের আশ্বাস

#মালবাজার: অবশেষে তৃতীয় দিনে মাল পৌরসভার অস্থায়ী কর্মীদের মজুরি সমস্যা মিটলো। কর্মীরা কাজে যোগ দেওয়ার কথা দিলেন। গত ৩মাসের মজুরি না পেয়ে মাল পৌরসভার প্রায় ৩৫০ জন শ্রমিক ও অস্থায়ী কর্মী গত বৃহস্পতিবার থেকে পৌরসভা মুল গেট আটকে অবস্থান বিক্ষোভ শুরু করে। এই পরিস্থিতিতে মাল পৌরসভার স্বাভাবিক কাজ কর্ম প্রায় লাটে ওঠে। সাধারণ পৌরকর্মীরা দপ্তরে প্রদেশে বাধা পান। রাস্তা বাজার সাফাই থমকে যায় জঞ্জাল জমতে শুরু করে।
এইরকম পরিবেশে ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী সহ অন্যান্য পৌর সদস্যরা দফায় দফায় কর্মীদের সাথে আলোচনা শুরু করেন। কিন্তু, অস্থায়ী কর্মীরা তাদের দাবিতে অনর থাকেন। তাদের দাবি তাদের বকেয়া মজুরি একসাথে দিতে হবে। গতকাল ভাইস চেয়ারম্যান জানিয়েছিলেন যে পৌরসভার ফান্ডের যে অবস্থা তাতে একটা কি বেতন দেওয়া যাবে। পরবর্তীতে সামনের মাসে আরেকটা কিস্তি বেতন দেওয়া যাবে।
কিন্তু, অবস্থান রত অস্থায়ী কর্মীরা এই প্রস্তাবে রাজি হয়নি। শনিবার সকাল থেকেই পৌরসভার মুল গেট আটকে আবারো অবস্থান বিক্ষোভ শুরু করে অস্থায়ী কর্মী ও শ্রমিকরা। অবশেষে শনিবার দুপুরে চেয়ারম্যান স্বপন সাহা, ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী সহ অন্যান্য পৌর কাউন্সিলর এবং পৌর আধিকারিকরা একত্রে বৈঠকে বসেন। সেই বৈঠকে সমাধান সূত্র বের হয়। বৈঠক শেষে চেয়ারম্যান স্বপন সাহা ও অন্যান্যরা বেরিয়ে এসে অবস্থানরত শ্রমিক ও কর্মীদের সাথে কথা বলেন এবং জানান আগামী ১০ জানুয়ারির মধ্যে এক মাসের মজুরি ও আগামী ২৫:জানুয়ারির দ্বিতীয় মাসের মজুরি দেওয়া হবে।
সেই বিষয়ে আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে অবস্থান রত শ্রমিক – কর্মীরা সন্তুষ্ট হয় এবং কাজে যোগ দেওয়ার কথা জানায়। চেয়ারম্যান স্বপন সাহা জানান, ফান্ডে পর্যাপ্ত টাকা না থাকায় সমস্যা হয়েছিল। ফান্ডের ব্যবস্থা হয়েছে। আগামী ১০ ও ২৫ জানুয়ারি দুটি বেতন দেওয়া হবে। শ্রমিকরা সন্মত হয়েছে তারা কাজে যোগ দেবে।
Advertisement
Live Cricket Score
upskillninja