
#মালবাজার: বর্ষবরণের রাতে রাঙ্গামাটি চা বাগান গেটের অদূরে জাতীয় সড়কে ওদলাবাড়িগামী একটি বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে জখম দুই জন। সংঘর্ষের পরে ছোট গাড়িটি পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ওদলাবাড়ি এলাকার মানাবাড়ি চাবাগান নিবাসী গঙ্গা ছেত্রী (৪৫)। তার বন্ধু জয়গা নিবাসী রাজা ছেত্রী (৩৫) কে নিউমাল রেলস্টেশনে কাঞ্চনকন্যা ট্রেনে আসেন। কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য তারা ট্রেন ধরতে পারেনি।

পুনরায় তারা ওদলাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পথে ওদলাবাড়ি থেকে মালবাজারের দিকে আসা, একটি ছোট চার চাকার গাড়ি রাঙ্গামাটি মোড়ে,অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গঙ্গা বাবুদের বাইকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান দুই বন্ধু। আর ছোট চার চাকার গাড়িটি, বাইকটিকে ছেছড়ে নিয়ে যায় কিছুদূর। তারপরে স্থান থেকে পালিয়ে যায়। স্থানীয় এক চা বাগান কর্মী ঘটনা দেখতে পেরে পুলিশকে ফোন করেন।

পুলিশ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে দুজন আহত বাইক আরোহীদের উদ্ধার করে,মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। গঙ্গা ছেত্রী ও রাজা ছেত্রী দুজনের পা থেকে হাত থেকে অঝরে রক্ত পড়ছিল। হাসপাতালের ডাক্তাররা চেকআপের পর বুঝতে পারেন গঙ্গা বাবুর ডান পায়ের অবস্থা ভালো না। দুজনকেই এক্সরে করতে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা বলেন গঙ্গা বাবুর পায়ের অপারেশন হওয়ার সম্ভাবনা বেশি।

আর রাজাবাবুর হাত ও পায়ে প্লাস্টার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তাদের হেলমেট থাকার জন্য গুরুতর চোট মাথায় না লাগলেও, হাসপাতালে ভর্তি থাকা তাদের আবশ্যিক বলা হয়েছে। তাদের নজরে রাখা হবে। পুলিশ সূত্রে খবর, পালিয়ে যাওয়া ছোট গাড়িটি সম্বন্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনা স্থলের পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ গুলো চেক করা হবে বলে জানাগেছে।







