Explore

Search

July 11, 2026 10:27 am

IAS Coaching

ডুয়ার্সে বেড়াতে এসে শারীরিক অসুস্থতায় মৃত্যু মহিলা পর্যটকের

#মালবাজার: কলকাতা থেকে সিকিম হয়ে ডুয়ার্সে বেড়াতে এসে মৃত্যু হল ৪৬ বয়সী এক মহিলা। মহিলার নাম পলি জানা বাড়ি কলকাতার বেহালায়। ৩০ শে ডিসেম্বর সিকিমের নামচি থেকে একটি  গাড়িতে চেপে  লাভা আসেন কলকাতার একদল পর্যটক। সেই পর্যটকদের মধ্যেই একজন পলি জানা ও তার ২৪ বছরের ছেলে অনিকেত জানা।
পাহাড়ি  চড়াই-উৎরাই পথে চলাফেরার জন্য পলি দেবীর রাস্তায় বমি হয়। কিছুটা স্বাভাবিক হলেই,দ্রুততার সাথে,আগে থেকে বুক করে রাখা বাতাবাড়ির এক বেসরকারি আবাসে নিয়ে আসেন বাদবাকি দলের সদস্যরা। ৩১ শে ডিসেম্বর রাতে,আবার শারীরিক অবস্থার অবনতি হলে।তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
বছর শুরুর সকালে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়। এই বেদনাদায়ক ঘটনার মাঝে পর্যটক দলের কেউ কিছু বলতে না চাইলেও। সূত্র মারফত জানা যায়, হাই সুগার এবং শারীরিক নানান অসুবিধার জন্যই তার মৃত্যু হয়। ঘটনা শোনা মাত্রই,পলি দেবীর পুত্রসহ পুরো দলটি কান্নায় ভেঙে পড়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja