Explore

Search

July 11, 2026 10:28 am

IAS Coaching

নববর্ষের দিনে পাহাড়ি রাস্তায় সদ্য নির্মিত সুদীর্ঘ ফ্লাই ওভারে ভীড় পর্যটকদের

#মালবাজার: নববর্ষের ঝলমলে দিনে পাহাড়ি রাস্তায় সদ্য নির্মিত দীর্ঘ আঁকাবাঁকা ফ্লাই ওভারে ভীড় জমালো পর্যটক থেকে বহু মানুষ। ডুয়ার্সের মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার চাঁদমারি থেকে সিকিম পর্যন্ত পাহাড় কেটে তৈরি হচ্ছে ৭১৭ নম্বর জাতীয় সরক। ইতিমধ্যে পাহাড়ি গ্রাম চুইখিম, ইয়ালবং পর্যন্ত সরক প্রায় তৈরি হয়েছে। সুন্দর মনোরম পাহাড়ি আঁকাবাঁকা পথ। সেই পথ ধরে চলার আনন্দই আলাদা।
এই পথ ধরে বাগরাকোট পেরিয়ে খানিকটা চড়াই পথ উঠলেই নজরে পড়বে বাংলার ৪ কিম্বা ইংরেজির ৪ আদলে তৈরি হয়েছে সুদীর্ঘ ফ্লাই ওভার। কয়েক দিন আগে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে ফ্লাই ওভার। আঁকাবাঁকা পথ তার এক সুন্দর ফ্লাই ওভার। এই ফ্লাই ওভারই এখন পর্যটকদের আকর্ষণ। মালবাজার শহর থেকে মাত্র ৪৩ কিমি দূরে এই পাহাড়ি পরিবেশ দেখতে ছুটির দিনে বহু মানুষ ভীড় জমায়। গত ২৫ ডিসেম্বর ভীড় জমিয়েছিল মানুষ।
সেই খবর পেয়ে বুধবার নববর্ষের দিন দুফুরে রওনা দেই চুইখিমের পথে। ফ্লাইওভার পৌছুতেই দেখা গেল গাড়ি, বাইকে চেপে ভীড় জমিয়েছে বহু মানুষ। কেউ কেউ রাস্তার পাশে রান্না চাপিয়েছ। কেউ কেউ  বাড়ির থেকে রান্না করে পরিবার নিয়ে পিকনিক করছে। ফ্লাই ওভারে দাড়িয়ে সেল্ফি তুলতে ব্যস্ত অনেকে।
কেউ কেউ ভিডিও রিল বানাতে শুটিং করছে।
ফেরার সময় দেখা গেল পাহাড়ি রাস্তায় বিশাল জ্যাম। বহু গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাতেই বোঝা গেল বহু মানুষ পাহাড়ের আকর্ষনে এসেছিল। বেলা শেষ হতেই বাড়ি ফিরছে।
Advertisement
Live Cricket Score
upskillninja