Explore

Search

July 11, 2026 11:08 am

IAS Coaching

চালসায় শুরু হলো ৫দিনের ক্যারাটে উইন্টার ক্যাম্প

#মালবাজার: শুক্রবার থেকে চালসা গয়নাথ বিদ্যাপীঠ প্রাঙ্গনে শুরু হল ৩৫ তম জাতীয় আসিহারা ক্যারাটে ডু উইন্টার ক্যাম্প। আশিহারা ক্যারাটে ডু কাই কান ও আশিহারা ক্যারাটে ফেডারেশনের যৌথ উদ্যোগে আগামী ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবিরে।শুক্রবার  প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সূচনা করেন মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ।
উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, পঞ্চায়েত প্রধান দীপা মিঝার, গরুবাথান পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যমনি রাই, জিটিএ সভাসদ রতন থাপা, সমাজসেবী রাজেশ লাকরা, সোনা সরকার, মহেন্দ্র প্রধান সহ অন্যান্যরা। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে ক্যারাটের নানান মহড়া ও প্রদর্শন করা হয়।
শিবিরে বিভিন্ন রাজ্যের প্রায় সাড়ে পাঁচশ ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। উদ্যোক্তাদের তরফে শিয়ান দীপক ভুজেল বলেন, প্রতি বছর এখানে এই জাতীয় ক্যারাটে শিবির হয়। শিবিরে ক্যারাটের বিভিন্ন কলা কৌশল সহ নানান বিষয়ে শেখানো হয়। যাবতীয় বিষয়ে প্রশিক্ষণও দেওয়া দেন অভিজ্ঞ ক্যারাটে কোচ রা। আজ এই শিবিরের সূচনা হলো।
Advertisement
Live Cricket Score
upskillninja