#মালবাজার: কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকায় জঙ্গল বেষ্টিত সামসিং পোখরির মাঠে বুধবার থেকে শুরু হলো হিমালযান নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর ৩৯ তম প্রকৃতি পাঠ শিবির। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ৫ থেকে ১৫ বছর বয়সী প্রায় ১২০ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে।

৬ দিন ব্যাপী এই শিবিরে ছেলে মেয়েদের স্বনির্ভর করার পাশাপাশি প্রকৃতির বিভিন্ন গাছপালা, পশুপাখির সাথেও পরিচয় করানো হবে। অ্যাডভেঞ্চারের নানান দিক শেখানো হবে। এদিন জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে শিবিরের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি টি এ সভাসদ অমর ছেত্রী, রেঞ্জ অফিসার সুখদেব রায়, ললিত কুমার ঠাকুর সহ অন্যান্যরা।

ন্যাফের প্রোগ্রাম কো অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, সকলের সহযোগিতায় ৩৯ বছর ধরে এই শিবির করা হচ্ছে। এই শিবিরে মুলত ছেলে ও মেয়েদের রিভার ক্রসিং, রক ক্লামইম্বিং সহ পশুপাখি ও গাছপালা চেনানোর কাজ শেখানো হবে।








