Explore

Search

July 11, 2026 11:18 am

IAS Coaching

মজুরি না পেয়ে রাতে ম্যানেজারের আবাসন ঘেরাও করলো কিলকোটের শ্রমিকরা

#মালবাজার: মজুরি না পেয়ে রাতে ম্যানেজারের আবাসন ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের সুত্রে জানাগেছে, চাবাগানের পাক্ষিক মজুরি দেওয়া কথা ছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, ২৩ ডিসেম্বর চাবাগান কর্তৃপক্ষ দিতে পারেনি। চা বাগানের ম্যানেজার কথা দিয়েছিল ২৪ তারিখ অবশ্য দেওয়া হবে।
২৪ ডিসেম্বর বিকাল গড়িয়ে সন্ধ্যা শ্রমিকরা অপেক্ষা করে থাকার পরেও মজুরি না পেয়ে ক্ষুব্ধ  শ্রমিকরা ম্যানেজারের আবাসন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে আসে মেটেলি থানার পুলিশ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। ডুয়ার্সের মেটেলি ব্লকের এই চাবাগান ডানকান গোষ্ঠীর হাতে ছিল। ২০১৫ সাল থেকে এই চা বাগানের অচলাবস্থা সৃষ্টি হয়। নানান ঘটনার পর ২০২১ সালে নতুন মালিকানা চা বাগান পরিচালনায় হাত দেয়।
দুই বৎসর ভালোভাবেই চলছিল এই চা বাগান। ২০২৪ সালে আবারো সমস্যা তৈরি হয় মাঝেমধ্যেই মজুরি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। শ্রমিক বিক্ষোভ হয়। মঙ্গলবার এভাবেই বিক্ষোভ হয়। চাবাগানের শ্রমিক নেতা প্রকাশ নায়েক জানান, চাবাগানে মজুরি ছাড়া অন্যান্য সুবিধা প্রায় নেই। সেই মজুরি যদি না পায় তবে তো বিক্ষোভ দেখাবে। চাবাগানের ম্যানেজার অতুল রানা জানান, কিছু সমস্যার জন্য গতকাল মজুরি দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja