Explore

Search

July 11, 2026 11:50 am

IAS Coaching

আফগানিদের জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যুতে সিবিআইয়ের নজর মাল পৌরসভা ও চালসার সাইবার ধাবা

#মালবাজার: ১৫জন আফগান নাগরিকের জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়া ও তার ভিত্তিতে পাসপোর্ট তৈরির ইস্যু নিয়ে সিবিআই ও পুলিশের নজর এখন মাল পৌরসভা ও চালসার কয়েকটি সাইবার ধাবা। যদিও মাল পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধিকরন বিভাগের দায়িত্ব থাকা পৌর কর্মী গত মঙ্গলবার মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা মাল থানায় এজাহার করেন।
পুলিশও তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। তারপর থেকে প্রসেনজিৎ দত্ত নামের ওই পৌর কর্মী গা- ঢাকা দিয়েছেন। তার ১০ নম্বর ওয়ার্ডের বাড়িতে তালা। বাড়ির  লোকজন কোথায় গেছে সেটা আশেপাশের লোকজন বলতে পারেনি। অপর দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই গত মাসেই পৌর কর্মী প্রসেনজিৎ দত্ত ও চালসার কয়েকটি সাইবার ধাবার মালিককে জন্ম-মৃত্যুর শংসাপত্র ও পাসপোর্ট ইস্যু নিয়ে নোটিশ করেছিল। তাদের বিরুদ্ধে তদন্ত জারি আছে।
এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, মাল পৌরসভা থেকে একই দিনে বাবার মৃত্যু শংসাপত্র ও ছেলের জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। সেটা আবার ছুটির দিন ছিল। একজন লোয়ার ডিভিশন ক্লার্ক কিভাবে ডিজিটাল সিগনেচার করলেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। একে তো দুর্নীতির অভিযোগ ছিল তার উপরে নতুন করে আফগান নাগরিকদের এজাতীয় শংসাপত্র দেওয়া নিয়ে শহর জুড়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja