#মালবাজার: উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় চা’য়ের সাথে একাত্ম ভাবে জরিয়ে আদিবাসী সমাজের মানুষ। তাদের শ্রমের উপর ভিত্তি করেই চা বাগান তৈরি হয়। তাদের রয়েছে নিজেস্ব ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক। তাদের জীবন যাত্রার নানান দিক তুলে ধরতে নাগরাকাটায় অনগ্রসর শ্রেনী কল্যাণ দপ্তরের উদ্যোগে আগামী ১১ও১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলছে টি-ট্রাইব্যাল উৎসব। বৃহস্পতিবার তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় নাগরাকাটা।

উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেনী কল্যাণ দপ্তরের সচিব প্রবীন লামা সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং চার জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, জেলা পরিষদের সদস্যা স্মোমিতা কালান্দি সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রবীণ লামা জানান, দুই দিনের এই উৎসবে বেশ কিছু স্টল থাকবে। যেখানে আদিবাসীদের খাদ্য, পোশাক সহ নানান সামগ্রী প্রদর্শিত হবে। এছাড়া চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ নভেম্বর নাগরাকাটা ব্লকের হিলা চাবাগানে অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক বিশেষ উদ্যোগ নিয়ে জয় জোহার মেলা করেন। সেই মেলা দারুণ সারা ফেলে। তারপর মন্ত্রীর আস্বাস ছিল নাগরাকাটায় বড় কোন অনুষ্ঠান করার। সেই আশ্বাস বাস্তবে রূপ দিতেই এই টি-ট্রাইব্যাল উৎসবের আয়োজন।








