Explore

Search

July 11, 2026 11:49 am

IAS Coaching

চালসার খাদ্য দপ্তরের ভবনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী জোৎস্না মান্ডি

#মালবাজার: চালসায় নির্মিত খাদ্য দপ্তরের ভবনের দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন রাজ্যের খাদ্য দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জোৎস্না মান্ডি। বৃহস্পতিবার সকালে রাজ্যের দুই মন্ত্রী জোৎস্না মান্ডি ও পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু মালবাজার শহরে আসেন। তাদের স্বাগত জানিয়ে টুরিস্ট লজে এক চা’য়ের আসরে আমন্ত্রণ জানান মাল বিধানসভার বিধায়ক তথা অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক।
সেখানে মন্ত্রী শ্রীমতী মান্ডির জানতে চাওয়া হয়, চালসা টিয়াবন এলাকায় খাদ্য দপ্তর একটি ভবন নির্মাণ করেছিল। নির্মাণের পরে ব্যবহার হয়নি। আগাছায় ভরে গেছে। কি ব্যবস্থা নেওয়া হবে। উত্তরে মন্ত্রী জানান, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী সন্ধ্যারানী টুডু জানান, কাজের চাপে থাকি।বাইরে ঘোরার সময় হয় না। কয়েকদিন ছুটিতে লাভা, লোলেগাও ঘুরতে এসেছি।
Advertisement
Live Cricket Score
upskillninja