Explore

Search

July 11, 2026 11:51 am

IAS Coaching

সঙ্গিনী ও দল দখলে দুই হাতির দ্বৈরথ প্রত্যক্ষ করল ডামডিমের মানুষ

#মালবাজার: সঙ্গিনী কিম্বা দল দখলের জন্য বন্য পশু পাখিদের মধ্যে লড়াই হয়ে থাকে। বনকর্তারা এ নিয়ে বিস্তর জানালেও কিন্তু, সাধারণ মানুষের নজরে এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। এবার সেই ঘটনার প্রত্যক্ষ করল ডুয়ার্সের মাল ব্লকের ডামডিম এলাকার মানুষ।
বন কর্মী এবং স্থানীয় মানুষের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে লাটাগুড়ি বনাঞ্চল থেকে একটি হাতির দল নাওড়া নদী পেরিয়ে নেপুছাপুর, বেদ গুড়ি এবং ডামডিম বাগান পেরিয়ে আপাল চান্দ বনাঞ্চলের পথে রওনা দেয়।
বেলা বাড়তেই ওই হাতির দলটি পশ্চিম ডামডিম এলাকায় খানিক সময়ের জন্য আটকে যায়। হাতি দেখতে ভিড় জমায় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা। তারা হাতির দলটিকে তাড়িয়ে বনের দিকে নিয়ে যেতে শুরু করে। পড়ন্ত বিকেল বেলায় হঠাৎ স্থানীয় লোকজন এবং বনকর্মীরা দেখতে পায় দল থেকে বেরিয়ে এসে দুই গজরাজ সামনাসামনি খোলা মাঠে লড়াইয়ের ময়দানে নামে। বৃংহনে আশেপাশের অঞ্চল কেঁপে ওঠে। একদিকে দাঁতাল অন্যদিকে মাখনা দুই হাতির পরস্পরের দ্বৈরথ ধুলো উড়িয়ে দেয়।
বেশ কিছুক্ষণ চলে পরস্পরের লড়াই। এরপর আবার বনের পথে ফিরে যায়। বুধবার সকালে লোকজন দেখতে পায় দুই গজরাজ মুখোমুখি দাঁড়িয়ে। অনেকেই সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করেন। মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা জানান, হাতির দলটি বনের ভিতর চলে গেল একটি হাতি বুধবার দুপুর পর্যন্ত ওই এলাকায় ঘোরাফেরা করে।
Advertisement
Live Cricket Score
upskillninja