Explore

Search

July 11, 2026 12:35 pm

IAS Coaching

হস্থশিল্প, খাদ্য, সংস্কৃতি তুলে ধরতে কালিম্পংয়ে প্রত্যন্ত পাহাড়ের কোলে খোলেদাই উৎসব

#মালবাজার: পাহাড়ের হস্থশিল্প, খাদ্য, সংস্কৃতি সহ নানা দিক তুলে ধরতে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের প্রায় ৪ হাজার ফুট উচু পাহাড়ের কোলে পেরেংটারে শুরু হলো ৩ দিনের  “খোলে দাই” উৎসব। আমাদের রাজ্যের উত্তরে বিরাট এলাকা জুড়ে রয়েছে পাহাড়ি অঞ্চল। সেখানের মানুষের আছে নিজেস্ব ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস।
পাহাড়ের সুগভীর আহ্বানে সমতলের বহু মানুষ পাহাড়ে আসেন। আবার পাহাড়ের মানুষ নানান প্রয়োজনে সমতলে আসেন। সুপ্রাচীন কাল থেকে এই মেলবন্ধন চলে আসছে। পাহাড়ের সেই হস্থশিল্প, খাদ্য, সংস্কৃতি সহ নানা দিক তুলে ধরতে ২০২১ সাল থেকে পেরেংটারে শুরু হয় খোলেদাই উৎসব।
শনিবার চলতি বছরের এই উৎসবের সূচনা দিনে উপস্থিত ছিলেন জিটিএ সুপ্রিম অনিত থাপা, জিটিএ সদস্য হরকামান ছেত্রী, লাকপা নাগমে ভূটিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ। এই উপলক্ষে পাহাড়ের খাদ্য সমুহ, পোশাক সহ নানান স্টল বসে। যেখানে তাৎক্ষণিক ভাবে তৈরি এবং বিক্রয়ের ব্যবস্থা হয়। তাৎক্ষণিক চিত্রাঙ্কন এবং তার প্রদর্শন করার ব্যবস্থা ছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja