Explore

Search

July 11, 2026 12:35 pm

IAS Coaching

মজুরি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ  সোনগাছির শ্রমিকদের, মিটিয়ে দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের

#মালবাজার: দুটি পাক্ষিক মজুরি না পেয়ে ১৭ নম্বর জাতীয় সড়ক প্রায় ৩ঘন্টা  অবরোধ করলো ডুয়ার্সের মেটেলি ব্লকের সোনগাছি চাবাগানের শ্রমিকরা। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই জাতীয় সড়ক অবরোধ। এর ফলে রাস্তার দুই দিকে বহু যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ। চাবাগানের শ্রমিক নেতা বেলা কুজুর জানান, আমাদের এই চাবাগানে ১২ দিন অন্তর পাক্ষিক মজুরি হয়। দুটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে।
আর একটি পাক্ষিক মজুরি দেওয়ার কথা আগামী সপ্তাহে। দুটি পাক্ষিক মজুরি না পাওয়ার ফলে শ্রমিকদের সংসার চালানো কষ্টকর হয়েছে। এনিয়ে ম্যানেজারকে একাধিক বার বলা হয়েছে। কিন্তু, কোন ইতিবাচক ভূমিকা দেখা যায়নি। বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে। অবরোধের মধ্যে দাঁড়িয়ে চাবাগানের শ্রমিক গুঞ্জর শাবর বলেন, আমাদের দাবি মালিক এসে সমস্যা মেটাক। না হলে আমাদের পথ অবরোধ চলবে। চা বাগানের ম্যানেজার রাধেশ্যাম খান্ডেলওয়াল এনিয়ে বলেন, এটা বাস্তব যে দুই পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে।
আর্থিক সমস্যার জন্য এটা হয়েছে। তবে একটি পাক্ষিক মজুরি আজ দেওয়ার কথা ছিল। অপরটি বড়দিনের আগে দেওয়া হবে। কিন্তু, আজ শনিবার ব্যাংক বন্ধ থাকায় মজুরি দেওয়া পায়নি। সোমবার দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরও আজ কাজ বন্ধ রেখে পথ অবরোধ করেছে। এদিন চাবাগানের কাজ হয়নি। সোমবার একটি পাক্ষিক দেওয়া হবে। দীর্ঘক্ষন এভাবে বন্ধ থাকায় সাধারণ মানুষ ও যানবাহন সমুহ সমস্যা পড়ে। প্রায় ১২ টা নাগাদ পুলিশের আশ্বাস হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ও পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja