#মালবাজার: সদস্য সংগ্রহ অভিযানে এসে আফগান নাগরিকদের জন্ম- মৃত্যুর শংসাপত্র দেওয়া মাল পৌরসভাকে বিধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দীলিপ ঘোষ।শুধু এজাতীয় শংসাপত্র পত্রই নয়, দূর্নীতি নিয়ে মাল পৌরসভা সহ বিভিন্ন বিভিন্ন পৌরসভা গুলির বিরুদ্ধে সোচ্চার হন।শুক্রবার বিকেলে তিনি ডুয়ার্সের মিনগ্লাস চাবাগানে আসেন। সেখানে তিনি বলেন, আফগান নাগরিকদের জন্ম- মৃত্যুর শংসা পত্র দিয়ে মাল পৌরসভা মারাত্মক অপরাধ করেছে।

বিদেশিদের এভাবে নাগরিকত্ব দেওয়া অনুচিত। মাল পৌরসভাই নয়, দুর্গাপুর ও হাওরা পৌর নিগম সহ অনেকে দূর্নীতিতে ডুবে রয়েছে। তদন্ত হচ্ছে প্রমাণ হলে জেলে যাবে। শুধু পৌরসভা নয়, চাবাগান গুলির শিক্ষা ব্যবস্থা, শ্রমিকদের মজুরি, আবাস নিয়ে সোচ্চার হয়ে বলেন, শ্রমিকদের আবাসন নিয়ে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করতে আগ্রহী। কিন্তু, রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে না। যেসব টাকা আসছে তা খেয়ে দেয়ে বসে যাচ্ছে।

চাবাগানের স্কুলে শিক্ষক নিয়োগ হয় না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন দুই চাবাগানে এসেছিলেন। শ্রমিকদের সমস্যা শুনেছেন। বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু, রাজ্য সরকার সহযোগিতা করছে না।
পরে বলেন, আমি এসেছি দলের সদস্য সংগ্রহ অভিযানে। চাবাগানের সব শ্রমিক যাতে বিজেপির সদস্য পদ গ্রহণ করে তার উদ্যোগ নিয়েছে দল। এজন্য এই অভিযান। এদিন তার সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বাপী গোস্বামী, মাল বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী সহ অন্যান্যরা। এদিন তিনি আরও কয়েকটি চাবাগানে সদস্য সংগ্রহ অভিযানে যান।








