Explore

Search

July 11, 2026 12:33 pm

IAS Coaching

মজুরি প্রদানের দাবিতে মেটেলির দুই চাবাগানে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ

#মালবাজার: মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হলো মেটেলি ব্লকের দুই  চা বাগানের শ্রমিকরা। মাটিয়ালি ব্লকের কিলকোট ও নাগেশ্বরী চা বাগানের ঘটনা। বৃহস্পতিবার সকালে এই দুই চা বাগানে শ্রমিকরা মজুরি প্রদানের দাবিতে বাগানের ফ্যাক্টরিতে গিয়ে বিক্ষোভে সামিল হয়। বাগান ম্যানেজার কে ঘিরে চলে বিক্ষোভ।কিলকোট চা  বাগান ম্যানেজারের মজুরি প্রদানের আশ্বাসে  শ্রমিকরা বিক্ষোভ তুলে কাজে যোগদান করলেও নাগেশ্বরী চা বাগানে শ্রমিকরা দীর্ঘক্ষণ ধরনা চালিয়ে যায়।
জানা গেছে, একই মালিকানাধীন এই দুই চা বাগান। প্রতিমাসে ৯ তারিখে এই দুই চা বাগানের শ্রমিকদের পাক্ষিক মজুরি প্রদান করার কথা। কিন্তু চলতি মাসের ১২ তারিখ হয়ে গেলেও শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। পাশাপাশি শ্রমিকদের পিএফ এর টাকাও জমা করা হচ্ছে না বলে অভিযোগ। মজুরি প্রদানের দাবিতেই এদিন শ্রমিকেরা এই বিক্ষোভে সামিল হয়। কয়েকজন শ্রমিক জানান, ৯ তারিখ মজুরি দেওয়ার কথা থাকলেও চলতি মাসের ১২ তারিখ হয়ে গেলেও মজুরি দেওয়া হয়নি।
মজুরি না পেয়ে স্বাভাবিকভাবেই সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের।  বাগান কতৃপক্ষের তরফে শুক্রবার মজুরি প্রধানের আশ্বাস দেওয়া হয়েছে। আগামীকাল মজুরি প্রদান না করা হলে ফের আন্দোলন হবে বলে এদিন শ্রমিকেরা হুমকি দেয়। এর আগেও এই দুই চা বাগানে মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছিল বাগানের শ্রমিক সহ স্টাফ ও সাব স্টাফেরা।
Advertisement
Live Cricket Score
upskillninja