Explore

Search

July 11, 2026 12:35 pm

IAS Coaching

শতবর্ষে কালকূট স্মরণে মালবাজারের কুশিলবরা

#মালবাজার: বুধবার ছিল রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ। দেখি নাই ফিরে কিম্বা বিবর’য়ের মতো উপন্যাসের লেখক সমরেশ বসুর জন্ম বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাজনগর গ্রামে। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা সাহিত্যকে সম্বৃদ্ধ করেছেন। সমরেশ বসুর পাশাপাশি তিনি কালকূট নামেও সমাধিক পরিচিত ছিলেন। মালবাজার শহরের সাংস্কৃতিক কুশীলবের উদ্যোগে সমরেশ বসুর জন্ম শতবর্ষ উদযাপন করা হল।
বুধবার সন্ধ্যায় মালবাজার শহরের প্রাণ কেন্দ্র ঘড়ি মোড়ে ‘কালকুট’ প্রতিকৃতি তে মাল্যদান করে স্মৃতিচারণ চলে। উপস্থিত ছিলেন প্রবীণ সঙ্গীত শিল্পী শম্ভুনাথ দত্ত, নাট্য ব্যক্তিত্ব সুধাংশু বিশ্বাস, প্রাক্তন পৌর সদস্য মিঠু মুখ্যার্জী, সাংবাদিক সব্যসাচী ঘোষ, বিদেশ বসু প্রমুখ। সুধাংশু বিশ্বাস  বলেন, “প্রজাপতি উপন্যাস নিয়ে মামলা, আমাদের কলেজ জীবনের নিষিদ্ধের প্রতি আসক্তির সেই শুরু।” জীবন নিয়ে লেখা “মহাকালের রথের ঘোড়া” দেখি নাই ফিরে আলোচনা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja