Explore

Search

July 11, 2026 1:18 pm

IAS Coaching

গীতা জয়ন্তী উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় গীতা পাঠ সহ নানা অনুষ্ঠান

#মালবাজার: বুধবার ছিল অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী তিথি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ৫১২৫তম গীতা জয়ন্তী। এই উপলক্ষে ডুয়ার্সের নানা এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ও গীতা পাঠ করা হয়। এদিন মালবাজার শহরের বাজার রোডের লক্ষী নারায়ণ মন্দিরে মালবাজার পুরোহিত কল্যাণ সমিতির উদ্যোগে সমবেত গীতা পাঠ ও রাস্তার  পথচারীদের মধ্যে গীতা দান কর্মসূচি পালন করা হয়।
১৫ জন পুরোহিত সমবেত ভাবে গীতা পাঠে অংশ নেয়। প্রায় ৫ ঘন্টা ব্যাপী চলে এই পাঠ। গীতা পাঠ শেষে শান্তি মন্ত্র উচ্চারণে সঙ্গে শান্তি জল দেওয়া হয়। পরে পথচারীদের মধ্যে গীতা ও প্রসাদ  বিতরণ করা হয়। পুরোহিত কৃষ্ণকমল চক্রবর্তী বলেন, আজ গীতা জয়ন্তী মানুষকে গীতা পাঠে অনুপ্রাণিত করতে আমাদের এই আয়োজন।
অপর ওদলাবাড়ি এলাকার মানাবাড়ি চাবাগানে কলস যাত্রার মধ্যে দিয়ে সপ্তাহকাল ব্যাপী ভগবত পাঠের আসর শুরু হয়। মঙ্গলবার প্রাক সন্ধ্যায় ঘিস নদী থেকে জল নিয়ে এই কলস যাত্রা হয়। বুধবার থেকে ভগবত পাঠ শুরু হয়। চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই আসর চলবে বলে জানান উদ্যোক্তারা।
Advertisement
Live Cricket Score
upskillninja