#মালবাজার: কলস যাত্রর মধ্যে দিয়ে সনাতন ধর্ম রক্ষার্থে ডুয়ার্সের মানাবাড়ি চাবাগানে ৭দিন ব্যাপী ভগবত পাঠের সুচনা হলো। বুধবার অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী তিথি। পৌরাণিক কাহিনি অনুযায়ী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বানী উপদেশ দিয়ে ছিলেন। এদেশের সনাতনীদের এই দিন অত্যন্ত পবিত্র। দেশের নানা জায়গায় নানা ধর্মীয় আসর বসেছে।

সেইরকম ভাবেই মঙ্গলবার বিকালে পাশের ঘিস নদী থেকে কলস ভর্তি জল এনে মন্দিরে স্থাপনা করে বিগ্রহসেবা দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান হয়, বিভিন্ন কারণে বহু হিন্দু সনাতনী দিকভ্রান্ত হয়ে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাদের ফিরিয়ে আনার জন্য এই ভগবত পাঠের আসর। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ভগবত পাঠ চলবে।









