#মালবাজার: “তুমি এগোলে এলাকাও এগোবে” রাজ্য সরকারের এই স্লোগান সামনে সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়িতে অনুষ্ঠিত হলো দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার তিন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমন্বয় বৈঠক।
এদিন এই সিনার্জির উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন তিন জেলার জেলা শাসক ও আধিকারিকবৃন্দ। ছিলেন বিভিন্ন ব্যাংকের আধিকারিক সহ বহু উদ্যোগী।

উদ্বোধন করে মন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো রাজ্যে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানো। এজন্য ২০২৪ সাল থেকে সরকারি আধিকারিক, ব্যাংক কর্তৃপক্ষ ও উদ্যোগীদের এই সমন্বয় বৈঠক বা সিনার্জি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে উত্তর বঙ্গে প্রথম মালদহ জেলাতে অনুষ্ঠিত হয়েছে। এবার জলপাইগুড়ি জেলায় তিনটি জেলাকে নিয়ে হচ্ছে। এজাতীয় সিনার্জিতে সরকারি আধিকারিকরা উদ্যোগীদের সমস্যা শুনবেন এবং সমাধানের উপায় বলে দেবেন।

ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে ঋন পাওয়া যাবে এবং শোধ করতে হবে সেনিয় আলোচনা করবেন। এজন্য এজাতীয় সমন্বয় বৈঠক করা”। এদিন এই অনুষ্ঠানে বহু ক্ষুদ্র উদ্যোগী তাদের শিল্প সম্ভার নিয়ে উপস্থিত হয়। জানাগেছে, তিন জেলায় ২০২৩-২৪ সালে ব্যাংক গুলি ৫.০৩৯ কোটি টাকা ও ২০২৪-২৫ সালে ৩,৭৬৪ কোটি টাকা ঋন হিসাবে মঞ্জুর করেছে। তিন জেলায় ১০১টি ইউনিট বাংলাশ্রী ইন্টেন্সিভ স্কিমে উপকৃত হয়েছে।








