Explore

Search

July 11, 2026 1:12 pm

IAS Coaching

মন্ত্রীর হাত ধরে হাসপাতালে শুরু হয়ে গেলো সিটি স্ক্যান পরিষেবা

#মালবাজার: রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের তথা রোগী কল্যাণ মন্ত্রী সমিতির সভাপতি বুলু চিক বাড়াইকের হাত ধরে আজ থেকে শুরু হয়ে গেলো মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল মহকুমা শাসক শুভম কুন্ডাল, মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপার ডা:সুধির কুমার প্রমুখ।
 মালবাজার শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দীর্ঘদিনের দাবি ছিল এই সিটি স্ক্যান, অর আজ থেকে সিটি স্ক্যান মেশিন পরিষেবা  শুরু হয়ে গেলো আজ থেকে এই পরিষেবা পাওয়া যাবে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ,
মালবাজার হাসপাতালের ওপরেই নির্ভয়শীল গরু বাথান বীরপাড়া কালিম্পং বাগরা কোড মেটিলী চালসা ও বিভিন্ন এলাকার বহু রোগীরা এখানে সরকারিভাবে সিরিজ কেন পরিষেবা চালু হলে অনেক রোগীরই সুবিধা হবে বলে, মত জনসাধারণের।
এতদিন পর্যন্ত মাল বাজারে সরকারিভাবে কোথাও সিটি স্ক্যান পরিষেবা পাওয়া যায়নি।  জানা গেছে, হাসপাতালে এই সিটিস্ক্যান পরিষেবাটি পিপিপি মডেল অর্থাৎ সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় চালু থাকবে যদিও রোগীরা এই পরিষেবা বিনামূল্যেই পাবেন। ২৪ ঘন্টা এই পরিষেবা খোলা থাকবে এবং এই পরিষেবা দেওয়ার জন্য থাকবেন নির্দিষ্ট রেডিওলজিস্ট।
উদ্বোধন করে মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ মানুষদের উন্নত আধুনিক পরিষেবা দিতে চেষ্টা করছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। চালু হচ্ছে আধুনিক চিকিৎসা পরিষেবা। আজ এখানে সিটি স্ক্যান পরিষেবা চালু হলো। এই এলাকায় চাবাগান ও গ্রামাঞ্চলে বহু দরিদ্র মানুষ আছেন যারা অর্থের অভাবে বাইরে সিটি স্ক্যান করতে সমস্যায় পড়তেন। তাদের পক্ষে খুবই কাজে আসবে এই পরিষেবা।
Advertisement
Live Cricket Score
upskillninja