Explore

Search

July 11, 2026 1:18 pm

IAS Coaching

এক টিকিটেই কোটিপতি, গোটা রাত থানায় আশ্র‍য় নিলো কৃষক সঞ্জয়

#ইটাহার: লটারিতে ১ কোটি টাকা পুরস্কার পেলেন ইটাহারের ঘুঘুডাঙা গ্রামের বাসিন্দা সঞ্জয় সরকার। কোটি টাকা পুরস্কার পেতেই প্রাণের ভয়ে থানায় রাত কাটাতে হল ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার ইটাহার থানায় দাঁড়িয়ে অনটনের সংসারে সন্তান সহ পরিজনের ভবিষ্যৎ গড়ার ইচ্ছার কথা জানালেন সঞ্জয়। সঞ্জয় তার বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও ৮ মাসের সন্তানকে নিয়ে ঘুঘুডাঙা গ্রামে থাকেন।

মাটির দু’কামরার ঘরে কোনমতে চলছিল ৫ জনের সংসার। অভাবের সংসারে উপার্জনের মানুষ শুধু মাত্র সঞ্জয়। নিজের ১০ কাঠা জমিতে চাষ আবাদের পাশাপাশি উচ্চ শিক্ষিত হয়েও ৩ দিন আগে গ্রামের মোড়ে টেবিল পেতে লটারির ব্যবসা শুরু করেন সঞ্জয়। তবে গত বুধবার দিনের শেষে অধিকাংশ টিকিট বিক্রি হলেও পড়ে ছিল মাত্র ৫ খানা টিকিট। অনেক খদ্দেরকে অনুরোধের পরেও কেউ সেই টিকিট কেনেননি। ফলে নিজের কাছেই রেখে দেন সেগুলো।

বিকেলে ফলাফল দেখে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগার সঞ্জয়ের। 88H 44870 এই নম্বরের টিকিটে ১ কোটি টাকা পুরস্কার জেতেন সঞ্জয়। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা সঞ্জয় সহ তার পরিজন ও বন্ধু বান্ধবরা। এরপর টিকিট নিয়ে প্রাণের ভয়ে থানায় আশ্র‍য় নেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পুলিস প্রশাসনের সহযোগিতায় কোটি টাকা পেতে সরকারি ভাবে তোর জোর শুরু করেন সঞ্জয়।

Advertisement
Live Cricket Score
upskillninja