#মালবাজার: বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে গ্রাম সভার স্থান পরিবর্তন করা হয়েছে। এনিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী ৫ সিপিএম সদস্য ও দলের কর্মীরা মাল বিডিও’য়ের কাছে স্মারক লিপি দেয়। উপস্থিত ছিলেন সিপিএমের মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত সহ অন্যান্য।

পঞ্চায়েত সদস্য মুস্তফা হোসেন বলেন, বুধবার পঞ্চায়েত কার্যালয়ে গ্রাম সভার বৈঠক ডাকা হয়। আমরা ৫ সদস্য পঞ্চায়েত দপ্তরে উপস্থিত হই। হটাৎ করে আমাদের না জানিয়ে সভার স্থান পরিবর্তন করা। এটা রীতি বিরুদ্ধ তাই আমরা বিডিও সাহেবের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারক লিপি দিলাম।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা তৈরির সার্ভে করার জন্য সরকারি কর্মীরা তেশিমলা গ্রাম পঞ্চায়েত গেলে সিপিএমের পঞ্চায়েত সদস্য ও সমর্থকরা রাতে সার্ভে করা যাবেনা এই দাবিতে রাত ৮টা পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ দেখায়।। তারপর বুধবার গ্রাম সভা ডাকা হয়েছিল।








