Explore

Search

July 11, 2026 1:57 pm

IAS Coaching

নেপালী ভাষায় সরকারি সাইনবোর্ড লেখা ও নির্দেশাবলি প্রকাশের দাবিতে ডেপুটেশন

#মালবাজার: ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্থাপিত সকল সাইনবোর্ড নেপালি ভাষায় লেখা এবং সরকারি নির্দেশাবলী নেপালি ভাষায় প্রকাশ করার অনুরোধ জানিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান কে ডেপুটেশন দিলো আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতি। আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রেসিডেন্ট  সগোন মুক্তান বলেন, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত ভারতের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয়েছে। অনুমান করা হয়, ১৮৭৬ সালের দিকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগানগুলো প্রতিষ্ঠিত হয়।
এখানে প্রধানত বাংলা, বিহার, গোর্খা এবং আদিবাসী সম্প্রদায় বহু শতাব্দী ধরে কাজ করছে। বর্তমানে আমাদের চা বাগান এলাকার প্রায় ৭৫% মানুষ শিক্ষিত। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগান এবং তার বাইরের বেশিরভাগ মানুষ নেপালি ভাষায় কথা বলেন। এখানকার জনগণের অনুভূতি সংবেদনশীলতা এবং পারস্পরিক যোগাযোগের প্রধান ভাষা নেপালি ও সাদরি।
এই কারণে, প্রতিটি নির্দেশিকা, নির্দেশ এবং সাইববোর্ড নেপালি ভাষার লেখা হলে উভয় সম্প্রদায়ের জন্য তা সম্মানজনক এবং সুবিধাজনক হবে। এই প্রেক্ষিতে, আমাদের মাতৃভাষার সংরক্ষণ এবং সম্মানের জন্য, নেপালী উদ্যোসিত এলাকায়  থাকা প্রতিটি সাইনবোর্ড নেপালি ভাষায় লেখার জন্য অনুরোধ করছি। এই পদক্ষেপ আমাদের ভাষাকে সম্মান দেবে এবং আমাদের সম্প্রদায়কে গর্বিত করবে।
এরই পাশাপাশি আমাদের আর একটি দাবি হচ্ছে,  ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আশেপাশের এলাকাকে  সৌন্দর্যায়নের জন্য আই লাভ ওদলাবাড়ি,  আই লাভ তুড়িবাড়ি, আই লাভ মানাবাড়ি লিখতে হবে। এতে পর্যটকদের আগমন বারবে। অঅর্থনৈতিক অবস্থা ভালো হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja