
#মালবাজার: সোমবার মাল থানার অন্তর্গত গাজলডোবা এলাকায় ডাম্পার চালক অ্যাসোসিয়েশন এবং লেবার ও মালিক কর্তৃপক্ষ একত্রিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি পুনরায় গজালডোবা এলাকায় রাজ্য সরকের উপর দিয়ে ডাম্পার চালানোর অনুমতির দিতে হবে। এরজন্য সরকারের কাছে আবেদন জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে গজলডোবার ১০ নাম্বার কলনীতে।

তারা গাজলডোবা ব্যারেজের উপর দিয়ে তাদের দাবির পক্ষে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এজন্য গাজলডোবা থেকে ওদলাবাড়ি গামী রাজ্য সরকে ব্যাপক যানজট সৃষ্টি করে। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, গত দুই মাস ধরে ডাম্পার চলাচল বন্ধ থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি এবং এরফলে ডাম্পার চালকদের জীবিকা সংকটে পড়েছে।

গাড়ির মালিকরা জানিয়েছেন, “আমরা দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের জীবিকা বন্ধ হয়ে গেছে, তাই পুনরায় ডাম্পার চালানোর অনুমতি দেওয়া হোক,”। তারা সরকারের কাছে দ্রুত ডাম্পার চালু করার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানাগেছে।








