Explore

Search

July 11, 2026 1:57 pm

IAS Coaching

হাতি তো রয়েছে এবার চাকলা বস্তিতে খাচা বন্দি চিতাবাঘ

#মালবাজার: গত দেড় সপ্তাহ যাবৎ এক বুনো হাতি আস্তানা গেড়েছে। প্রতিদিন মানুষ ভীড় করছে।  এবার মাল ব্লকের ডামডিমের চাকলা বস্তি এলাকায় বন দপ্তরের খাচায় আটক পরলো সাব অ্যাডাল্ট চিতাবাঘ টি। খবর পেয়ে বন দপ্তরের কর্মিরা এসে খাচা বন্দি চিতাবাঘ নিয়ে যায়। স্থানিয় সুত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘ এর উপদ্রব বারছিলো এলাকায়। বাড়ির ছাগল, হাস মুরগি, শুকর নিয়ে যেতো চিতাবাঘ।
এরপর গ্রামের মানুষের দাবি মত এলাকায় খাচা পাতে মালবাজার বন দপ্তর। গত কয়েকদিন আগেই ছাগলের টোপ দিয়ে খাচা পাতা হয় এখানে। আর শনিবার সকালে স্থানিয় মানুষ, খাচা পাতা এলাকা থেকে চিতাবাঘ এর গর্জন শুনতে পায়। এরপর খাচার সামনে গিয়ে দেখে, খাচার মধ্যে আটকে আছে চিতাবাঘ।  স্থানিয় মানুষজন বন দপ্তর কে খবর দিলে খাচা বন্দি চিতাবাঘ টিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানিয়দের দাবি এলাকায় আরো চিতাবাঘ আছে। তাই আবার এখানে খাচাপাতা হোক।
বন দপ্তর সুত্রে জানা গেছে সাব অ্যাডাল্ট স্ত্রী চিতাবাঘটি উদ্ধার করে লাটাগুড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর, সুস্থ্য থাকলে জঙ্গলে ছেরে দেওয়া হবে। স্থানীয়দের বক্তব্য, হাতি এসে ঘাঁটি গেড়েছে তার উপর রয়েছে চিতাবাঘের উপদ্রব। জমির ফসল আর বাড়ির গবাদিপশু রক্ষা করা সমস্যা জনক হয়ে উঠেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja