
#রায়গঞ্জ: গত ২৬’এ নভেম্বর ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে মাই ভারতের অন্তর্গত নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুরের উদ্যোগে এবং এন.এস.এস. ইউনিট, শ্রী আগ্রাসেন মহাবিদ্যালয়ের পরিচালনায় শ্রী আগ্রাসেন মহাবিদ্যালয়ে জেলাস্তরের যুব উৎসব অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে বিভিন্ন ব্লক থেকে আসা যুবক যুবতীদের নিয়ে অমৃত কালের পাঁচ প্রাণ (পাঁচ অঙ্গীকার) থিমের উপরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেমন বিজ্ঞান মেলার প্রদর্শনীর মাধ্যমে দলগত এবং একক প্রতিযোগিতা, তরুণ-তরুণী শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ লেখক – লেখিকাদের কবিতা লেখার প্রতিযোগিতা, বক্ত্রিতা প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা ও জেলা সাংস্কৃতিক উৎসব – গ্রুপ ইভেন্ট প্রতিযোগিতা।

এ ছাড়াও যুবক-যুবতীদের বিভিন্ন বিষয়ে অবহিত করার জন্য এই উৎসবে নানা রকমের স্টল প্রদর্শিত করা হইবে। যুবক যুবতীদের উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি পম্পা পাল মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।








