#মালবাজার: প্রাথমিক স্কুল গুলি থেকে প্রতি বছর ড্রপ আউট ঘটছে। এজন্য স্কুল গুলিতে আধুনিক ব্যবস্থা নেওয়ার তাগিদে মঙ্গলবার মাল পঞ্চায়েত সমিতির সভা কক্ষে মাল এলাকার নেপালী ও হিন্দি ভাষী বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মাল বিদ্যালয় পরিদর্শক বনশ্রী দাস।

আগামী বছর থেকে হলোস্টিক মার্কসিট প্রদান, স্কুল গুলো থেকে ড্রপ আউট কমিয়ে আনা, নাচ, গান সহ বিভিন্ন কৌশলে পড়ুয়াদের শিক্ষা প্রদান সহ নানা বিষয় নিয়ে আগত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বিক্রম রানা ও সায়ন্তন ঘোষ।









