Explore

Search

July 11, 2026 2:35 pm

IAS Coaching

পুস্পা ছেত্রীর শোক সভায় দোষীদের ফাঁসির সাজার দাবি

#মালবাজার: ওয়াশাবাড়ি বটগাছ মোর এলাকায় রবিবার শিলিগুড়িতে খুন হওয়া টটগাওয়ে যুবতী কন্যার শোক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দোষীদের ফাঁসির সাজা দেওয়ার দাবি জানান হয়। উল্লেখ্য মাল ব্লকের প্রত্যন্ত এলাকা বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাও বস্তি। সেই গ্রামের ২৬ বছরের যুবতীকন্যা কর্মসুত্রে শিলিগুড়িতে থাকতেন। গত ৭ নভেম্বর শিলিগুড়ির ভানুনগর এলাকায় তিনি নৃশংস ভাবে খুন হন।
পুলিশ ইতিমধ্যে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর থেকে বাগরাকোট এলাকার মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। ইতিমধ্যে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যা ও সাধারণ মানুষ র‍্যালি করেছে। রবিবার ওয়াশাবাড়িতে তার শোক সভা অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ।
Advertisement
Live Cricket Score
upskillninja