Explore

Search

July 11, 2026 3:18 pm

IAS Coaching

জাতীয় সড়কে বাইক ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে মৃত ১ আহত ১

#মালবাজার: মালবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডে গভীর রাতে জাতীয় সড়কে বাইক ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে মৃত ১ ও গুরুতর জখম ১। মৃতের নাম সায়ন বনিক (২৭)। বাড়ি ক্রান্তি ব্লকের নিউ ক্রান্তি এলাকায়। জখম যুবকের নাম রিয়াজুল মুস্তফা (৩০) তার বাড়ি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানাগেছে, বৃহস্পতিবার বিকালে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ওই দুই যুবক একটি বাইক চেপে এসেছিল। অনুষ্ঠান শেষে তারা মাল নদীর বিসর্জন ঘাট সংলগ্ন এক ধাবায় রাতের খাওয়ার খেয়ে রাত ১১টা নাগাদ বাইকে চেপে বিসর্জন ঘাটের রাস্তা দিয়ে জাতীয় সরকে উঠছিল। সেই সময় মালবাজার থেকে চালসা অভিমুখে যাচ্ছিল একটি পিক-আপ ভ্যান।
জাতীয় সড়কের উপর বাইক ও পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়। দুই বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়।রাস্তায় রক্তের লাল রঙে ভরে যায়। স্থানীয় তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার সায়ন বনিককে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম রিয়াজুলকে প্রাথমিক চিকিৎসার পর উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যানকে আটক করে। মাল থানার পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja