Explore

Search

July 11, 2026 4:07 pm

IAS Coaching

ডুয়ার্সে পর্যটনকে আকর্ষণীয় করতে আন্তর্জাতিক স্তরের লোকউৎসবের আয়োজন লাটাগুড়িতে

#মালবাজার: একসময় ডুয়ার্সের অর্থনীতির বুনিয়াদ ছিল চা ও বনজ সম্পদ। বর্তমানে বন সম্পুর্ন সংরক্ষিত, সেই স্থান নিয়েছে পর্যটন। সেই পর্যটন শিল্পকে সম্পুর্ন প্রকৃতি নির্ভর না থেকে আরও আকর্ষণ করে তুলতে এক আন্তর্জাতিক স্তরের লোকউৎসবের আয়োজন করলো লাটাগুড়ি রিসোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সপ্তাহ কাল ব্যাপী লাটাগুড়িতে অনুষ্ঠিত হবে এসিয়ান ফোক ফেস্টিভ্যাল।
তাদের এই উদ্যোগে সারা দিয়ে সহযোগিতা করছে হিমালয়ান হস্পিটালিটি টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক নামের একটি সংস্থা।
মঙ্গলবার সন্ধ্যায় এক মনোরম অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাটাগুড়ি ম্যালে উৎসবের পোস্টার প্রকাশ করা হয়। সেকেন্ড উপস্থিত ছিলেন এইচ এইচ টি ডি এনের কর্মকর্তা সম্রাট সান্যাল, বিশিষ্ট বাউল শিল্পী রাজু দাস বাউল, সমাজসেবী মহাদেব রায় সহ সমস্ত রিসোর্টে মালিকরা।
রাজ্য পর্যটন দপ্তরের অন্যতম উপদেষ্টা সম্রাট সান্যাল বলেন, ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মানুষ আসেন। দিনের পর দিন প্রকৃতির নির্ভর থাকলে প্রকৃতির উপর চাপ বাড়বে। এজন্য প্রকৃতির সাথে বিনোদনের উপকরণ থাকলে তা সৌন্দর্য ময় হবে। পাশাপাশি লোক সংস্কৃতির বিকাশ ঘটবে। এসব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরে বাউল রাজু দাস সুন্দর সন্ধ্যায় তার সঙ্গীত পরিবেশন করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja