Explore

Search

July 11, 2026 4:07 pm

IAS Coaching

প্রবিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটির টাকা মেটানোর দাবীতে কুমলাই চাবাগানে বিক্ষোভ

#মালবাজার: প্রবিডেন্ট ফান্ডের টাকা ঠিক মতো জমা করা ও অবসর প্রাপ্ত শ্রমিকদের গ্রাচুয়িটিরা টাকা মেটানোর দাবীতে বুধবার সকালে কুমলাই চাবাগানের শ্রমিকরা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের পক্ষ নেতৃত্বে কারখানা গেটের সামনে গেট মিটিং করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টা দুই এই বিক্ষোভ চলে।
শ্রমিকরা জানায়, কুমলাই চাবাগান এক সময় নানান অচলাবস্থার মধ্যে দিয়ে চলছিলো। তবে কয়েক বছর আগে নতুন মালিক আসার পর চাবাগানের পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা নিয়ম মতো প্রবিডেন্ট ফান্ডের টাকা মেটাচ্ছিল। মাসিক কিস্তিতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া গ্রাচুয়িটির টাকা দিচ্ছিল। কিন্তু, কয়েকমাস ধরে প্রবিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটির টাকা মেটাচ্ছে না।এতেই সমস্যা পড়েছে শ্রমিকরা। তাই মেটানোর দাবীতে বিক্ষোভে নামতে হয়েছে।
এনিয়ে চাবাগানের ম্যানেজার বিজন দাস বলেন, আমরা বিষয়টি নিয়ে ভাবছি। সম্প্রতি দেড় কোটি টাকার বোনাস দেওয়া হয়েছে। কিছু সমস্যা হয়েছে। আশা করছি নতুন বছর পড়তেই সমস্যা মিটে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হবে। শ্রমিকদের বিষয়টি বোঝানো হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja