Explore

Search

July 11, 2026 4:07 pm

IAS Coaching

ছট পূজার ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক

#মালবাজার: কালীপূজার পর এক সার্বজনীন বড় উৎসব ছটপূজা। নদী কেন্দ্রিক এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন নদীর ঘাটে পুন্যার্থীদের পাশাপাশি দর্শনার্থীদের ভীড় হয়। তাই ছট পুজো পরিচালনা করতে মাল ব্লকের বিভিন্ন ছট পুজো কমিটিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করলো মালবাজার থানার পুলিশ।  মঙ্গলবার মাল থানার কনফারেন্স হলে ওদলাবাড়ি, ডামডিম, নিউ মাল, বড়দিঘী ও মালবাজার শহরের ছট পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
থানার আইসি সমীর তামাং এবং এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি ছট ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং প্রত্যেকটি কমিটির নিজস্ব একটি হেল্প ডেস্ক তৈরি করতে বলা হয়েছে।পাশাপাশি প্রতিটি ঘাটে সিসি ক্যামেরা লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে।  যানজট এড়াতে নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করতে বলা হয়েছে প্রত্যেকটি ছট কমিটিকে।
জরুরী কালীন পরিষেবার জন্য প্রত্যেকটি ছট ঘাটে একটি অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য কমিটি গুলোকে যেমন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে সেই সাথে মোতায়েন থাকবে উর্দিধারী পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। আয়োজক কমিটি গুলি তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
আয়োজকদের পক্ষে রমেশ গিরি বলেন, মালবাজার শহরে ৪টি ছটঘাট রয়েছে তারমধ্যে একটি ঘাটের জন্য এসজেডিএ’য়ের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। সেখানে সিসি ক্যামেরা ব্যবস্থা হয়েছে। এবার ব্রতীদের অবস্থা ভালো নয় যার জন্য অন্যান্য কমিটি গুলির আর্থিক দিক থেকে কিছুদিন পিছিয়ে। সেজন্য আমরা এসজেডিএ’র কাছে আবেদন করছি আগামী দিনে অন্যান্য ঘাটেও যেন সিসি ক্যামেরা ব্যবস্থা করে।
Advertisement
Live Cricket Score
upskillninja