Explore

Search

July 11, 2026 4:44 pm

IAS Coaching

প্রকাশ্য দিনের বেলা এক মহিলার হার ছিনতাই

#মালবাজার: প্রকাশ্য দিনের বেলা জনবহুল রাস্তায় এক মহিলার বহুমুল্য গলার হার ছিনতাই হলো। ছিনতাইকারী উধাও,  ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে ওদলাবাড়ি – ক্রান্তি রাজ্য সরকে। ওদলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিধান পল্লীর বাসিন্দা শিপ্রা মণ্ডল ।মঙলবার বিকাল চারটা নাগাদ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দাড়িয়েছিলেন।
ঠিক সেই সময় মোটরবাইকে করে দুই যুবক তার পাস,দিয়ে যাওয়ার সময় গলা থেকে সোনার চেন ছিনতাই করে দ্রুত চলে যায়। তিনি যখন  বুঝলেন যে তার গলার সোনার চেন ছিনতাই হয়েছে। তিনি চীৎকার ওঠেন। ইতিমধ্যে ছিনতাইকারী দুই যুবক ওদলাবাড়ী চাবাগানের দিকে চলে গেছে।
শিপ্রা মন্ডল  বলেন, তিনি চীৎকার করলেও কেউ এগিয়ে আসে নি। গলার সোনার চেনের মুল্য ৮০ হাজার টাকা জানান  শিপ্রাদেবী। খবর পেয়ে মাল থানার পুলিশ এসে তদন্ত শুরু  করে। মাল থানার আই সি বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং  ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে তৎপর হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja