Explore

Search

July 11, 2026 4:43 pm

IAS Coaching

গুগল নিউজ ইনিশিয়েটিভ ইন্ডিয়া ট্রেনিং নেটওয়ার্ক এর কর্মশালায় সাংবাদিকরা

#ইসলামপুর: গুগল নিউজ ইনিশিয়েটিভ ইন্ডিয়া ট্রেনিং নেটওয়ার্ক  এর মাধ্যমে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ কর্মশালা। রবিবার ইসলামপুরের পথসাথী ভবনে আয়োজিত এই কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন জি এন আই ট্রেনিং নেটওয়ার্ক ট্রেইনার সুমিতা  জসওয়াল। তথ্য ও প্রযুক্তির যুগে এ ধরণের কর্মশালার কেন প্রয়োজন সেই  বিষয়ে প্রথমে আলোকপাত করেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লা।
সাংবাদিকতার নীতি ও আদর্শ এবং সংবাদ পত্রের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র।ভুল তথ্য সরবরাহ করে খবর পরিবেশন করলে তার আইনি দিকটি তুলে ধরেন তিনি। পরের আলোচক অলক সরকার।  গৌরী লংকেশের খুনের  ঘটনার সূত্র ধরে আলোচনায় সংবাদ মাধ্যমকে অপব্যবহার করার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি  সাংবাদিকতার ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলাও উঠে আসে তার আলোচনায়।
মিডিয়ার এথিক্স নিয়ে এবং এর অপব্যবহার নিয়ে আলোকপাত করেন এম,আই নাজিম। এরপর এই কর্মশালার মূল প্রশিক্ষক তথা জি এন আই ট্রেনিং নেটওয়ার্ক ট্রেইনার সুমিতা জসওয়াল জানান, সাংবাদিক দের একটি সঠিক তথ্য বা ছবি  সমাজের পক্ষে কতটা হিতকর হতে পারে কিংবা কতটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে তা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন বিভিন্ন তথ্য দিয়ে। এছাড়াও মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন,  বেসিক টেকনিক এসব বিস্তারিত ভাবে তথ্য সমৃদ্ধ ভাবে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নন্দ দুলাল সরকার, সিনিয়র রিপোর্টার সুবল গোপ,  শক্তি প্রসাদ জোয়ারদার,মহাবীর প্রসাদ টোডি,শীষ মুর্তাজ এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি শান্তনু মন্ডল প্রমুখ। এই কর্মশালায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের প্রায় চল্লিশ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। অংশগ্রহণকারী সাংবাদিককদের সার্টিফিকেট প্রদান করা হয় কর্মশালা শেষে।
Advertisement
Live Cricket Score
upskillninja