Explore

Search

July 11, 2026 4:49 pm

IAS Coaching

প্রনাম প্রকল্পের মাধ্যমে বৃদ্ধকে বাড়ি থেকে এনে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

#মালবাজার: প্রনাম প্রকল্পের মাধ্যমে অসুস্থ এক বৃদ্ধকে বাড়ি থেকে এনে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করলো পুলিশ। জানাগেছে, মালবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনির বাসিন্দা মানবেন্দ্র কুন্ডু(৭৫) বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে সেরকম কেউ না থাকায় হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসা করা সমস্যা হচ্ছিল।
খবর পেয়ে মাল থানার পুলিশ কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে যান। তাকে সোজা নিয়ে এসে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার চিকিৎসা চলছে। পুলিশের এই মানবিক তৎপরতায় অনেকেই সাধুবাদ দিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja