Explore

Search

July 11, 2026 5:34 pm

IAS Coaching

রায়গঞ্জে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়

#রায়গঞ্জ: সংস্থার লাভ লোকসান, কর্মীদের বেতন বৃদ্ধি, রায়গঞ্জ রুটে দূরপাল্লার বাসের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে মুখ খুললেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বৃহস্পতিবার তিনি রায়গঞ্জ ডিভিশনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে রায়গঞ্জে আসেন।

এই অনুষ্ঠানে শারদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডিভিশনের শ্রেষ্ঠ কন্ডাক্টার, ড্রাইভার, মেকানিক এবং মেশিন স্টাফ দের পুরস্কৃত করা হয়। এদিন পুরস্কার প্রাপকদের হাতে শংসাপত্র সহ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। মূলত কর্মীদের মনোবল ও কাজের প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের উদ্যোগ বলে জানান পার্থ প্রতিম রায়।

Advertisement
Live Cricket Score
upskillninja