
#মালবাজার: খুঁটি পুজোর মধ্যে দিয়ে ওদলাবাড়ি নেতাজি সুভাষ অ্যাথেলেটিক্স ক্লাবের পুজো মন্ডপের কাজের সুচনা হল। ডুয়ার্স তথা জলপাইগুড়ি জেলার মধ্যে অন্যতম কালী পুজো হলো ওদলাবাড়ি নেতাজি সুভাষ স্পোটিং ক্লাবের পুজো। পুজো কমেটির সভাপতি তমাল ঘোষ বলেন এবছর তাঁদের পুজো ৪৭ তম বর্ষ পড়লো।

বিশ্ব শান্তির বার্তা নামের চোখ ধাঁধানো এবছরের পুজো পেন্ডেল। পেন্ডেলটি ৮৬ ফুট চওড়া,৮৪ ফুট লম্বা হবে।থাকছে চন্দননগরের আলোকসজ্জা। বহিরাগত শিল্পিদের দিয়ে তৈরি হচ্ছে এই মন্দপ। পাশাপাশি পুজোর কটাদিন ধাকছে বাইরে থেকে আগত বিভিন্ন ব্যান্ড।

পুজো কমেটির সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, জেলার মধ্যে এই পুজোর ভাল নামডাক রয়েছে। বড় বড় পুজোকে টেক্কা দেয় আমাদের পুজো। আমাদের আশা এবার দর্শনার্থীদের ভির আরো বাড়বে। এবছর পুজোর স্থান পরিবর্তন করা হয়েছে। ক্রান্তি রোডের পাশেই হচ্ছে বিরাট পুজো মন্ডোপ।







