
#ইসলামপুর: চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ এর আহ্বোনে চলছে অবস্থান ও অনশন কর্মসূচি। ইসলামপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঞ্চ বেধে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে পাশাপাশি চলছে অভয়া ক্লিনিক। চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র জানান, আমাদের মোট চার দফা দাবি রয়েছে।

আরজিকর কান্ডের দ্রুত ন্যায় বিচার, রেফারেল সিস্টেমের স্বচ্ছতা, অভিযুক্ত আমলা ও প্রশাসকদের অপসারণের দাবি, ডব্লিউবিএমসি ভাঙার দাবি সহ নারী নিরাপত্তা ও চিকিৎসকদের নিরাপত্তার দাবি। অনশনে বসেছে ইসলামপুর চিকিৎসকরা ও সাধারণ মানুষও।

তারা এও জানান, শনিবার সরকারি হাসপাতালের পরিষেবা যথাযথ রয়েছে। প্রাইভেট ক্লিনিক সমস্ত বন্ধ রয়েছে। তিনি আরো বলেন চিকিৎসকেরা এখানে অভয়ার নামে ক্লিনিক খুলেছেন রোগীদের পরিষেবা দিতে।







